Description
ছন্দের বন্ধনে মুক্তি
লেখক : শুভ চক্রবর্তী
আমার আপনার মধ্যে এহ নানা বিরুদ্ধতার বিষম দৌরাত্ম্য আছে বলেই আমার ভিতরে মুক্তির জন্যে এমন নিরন্তর এবং এমন প্রবল কান্না। এইরকম একবার একটি চিঠিতে রবীন্দ্রনাথ (তৃতীয় পত্রধারায় ‘পথে ও পথের প্রান্তে’) লিখেছিলেন। বিচ্ছিন্ন প্রবাহকে বন্ধনে মুক্তির উপায় করে সেই চিঠিগুলি লেখা হয়েছিল। আর এই চিঠিগুলিই তো সেই সময় হয়ে উঠেছিল তাঁর একান্ত মুক্তির পথ। কেননা, তিনি মনে করতেন ভিন্ন ভিন্ন মূর্তির মধ্যে যেমন একটি পরম সত্য আছে তেমনই সেই সত্যের একটা পরিচয় আমরা পাই আমাদের সামগ্রিক জীবনে যেখানে সে আর ব্যক্তিগত আড়ালে নেই।
সে তখন হয়ে উঠেছে ছন্দের বন্ধন। শুভ চক্রবর্তী’র কবিতা একজন সাধকের সাধনা। কবিতার পাশাপাশি। তাঁর রবীন্দ্র চর্চা দীর্ঘদিনের। তাঁর কবিতায় যেমন একটা নির্জনতা প্রার্থনার মতো ঠিক তেমনই তাঁর গদ্য যেন আরও গভীর নির্জন পথ হয়ে ওঠে।





Reviews
There are no reviews yet.